বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইল কমিউনিটি অব প্রিটোরিয়ার আত্মপ্রকাশ

দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইল কমিউনিটি অব প্রিটোরিয়ার আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইল কমিউনিটি অব প্রিটোরিয়া নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন’শ জনের সদস্য নিয়ে সংগঠনটির যাত্রা।

এসময় আমিনুর রহমান কাজলকে উপদেষ্টা এবং কালিহাতী উপজেলার লুৎফর রহমানকে সভাপতি, মনির আহমেদ সাধারণ সম্পাদক, মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক এবং দপ্তর সম্পাদক হিসেবে মোশারফ শিকদারকে দায়িত্ব দিয়ে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, বর্তমানে প্রবাসীরা অপহরণ, ডাকাতি, চুরি, স্থানীয় সমস্যা ছাড়াও নিজ দেশের ব্যক্তি সংগঠনেও বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে যেকোনো সমস্যায় যেন নিজেদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা যায় সে উদ্দেশ্যে সংগঠন গঠন করা হয়েছে।

এছাড়াও, প্রিটোরিয়ার আশপাশে বসবাস করে আসা টাঙ্গাইল জেলার প্রবাসীরা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে এই সংগঠন গঠন করা হয়েছে।

ওয়াজেদ আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়ে রাতের ডিনার এর মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন সভাপতি উপদেষ্টা আমিনুর রহমান কাজল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular