মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদীর্ঘ এক যুগ যাবৎ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো বিস্তার করে আসছে ধনবাড়ী...

দীর্ঘ এক যুগ যাবৎ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো বিস্তার করে আসছে ধনবাড়ী ইয়ুথ ক্লাব

মোঃ নূর-নবী শেখ,ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-বাংলাদেশের অন্যতম সেচ্ছাসেবীদের সংগঠন টাঙ্গাইলের ধনবাড়ীতে অবস্থিত ধনবাড়ী ইয়ুথ ক্লাব।

ধনবাড়ী ইয়ুথ ক্লাব ২০০৬ সালে প্রতিষ্ঠা লাভ করে ধনবাড়ী উপজেলায় মানব সেবায় বিশেষ অবদান রেখেই চলছে। মানব সেবায় অবদান রাখার পাশাপাশি শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে ২০০৬ সালে ধনবাড়ী বাসস্ট্যান্ড এ প্রতিষ্ঠা করে ফ্রি পেপার স্ট্যান্ড। প্রতিষ্ঠা করার পর পরই তা ব্যাপক ভাবে সাড়া ফেলে। তারপর প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌছানোর জন্য তারা উদ্যোগ গ্রহণ করেন। যে সমস্ত এলাকায় বিদ্যুতের আলো পৌঁছায়নি, নাই কোন যোগাযোগের ভালো রাস্তা সে সব এলাকায় শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য ধনবাড়ী ইয়ুথ ক্লাব স্থাপন করেন পেপার স্ট্যান্ড। ধনবাড়ী ইয়ুথ ক্লাব বর্তমানে ধনবাড়ী বাসস্ট্যান্ড সহ মোট ৪ টি (পানকাতা, চরপাড়া, সয়া, ভাইঘাট) এলাকায় বিনামূল্যে পত্রিকা পাঠের ব্যবস্থা করে আসছে।

https://www.jonogonerkontho.com/2019/01/15/%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8e-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8/

ধনবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর জনাব পারুল আক্তার চিনি বলেন, আমি অনেক আগে থেকেই ধনবাড়ী ইয়ুথ ক্লাবের সকল কার্যক্রম সম্পর্কে অবগত আছি। তাই পানকাতা গ্রামে পেপার স্ট্যান্ড টি উদ্বোধনের পর রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করি। এটি এলাকার সাধারণ মানুষের মনে ব্যাপকভাবে সারা ফেলেছে।

ক্লাবের সভাপতি রাকিব হাসান রকিব বলেন- আমাদের উদ্দেশ্য ধনবাড়ীতে শিক্ষার আলো পৌছে দেয়া। তাই আমরা ধনবাড়ীতে মেধা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, বিনামূল্যে পত্রিকা পড়ার ব্যবস্থা, শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বাড়ানোর জন্য এ+ সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতার মত শিক্ষামূলক আয়োজন করে থাকি।

ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান বলেন,আমাদের প্রয়াস মেধা ও সংস্কৃতির বিকাশ। শিক্ষার আলো ছড়াতে আমরা কাজ করছি এক যুগ। প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে সংবাদপত্র পাঠের ব্যাবস্থা থেকে শুরু করে মেধাবীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে ধনবাড়ী ইয়ুথ ক্লাব। প্রতি বছর শীতে কষ্ট পাওয়া হাজারো গরীব শীতার্তদের মাঝে শীত বস্ত্র প্রদান করে পাশে থাকার চেষ্টা করেছি প্রতিবছর। সেই সাথে সঠিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির ক্যাম্প, মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান সহ নানান কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা সম্প্রতি প্রতিবন্ধী শিশুদের বিনোদন ও বিকাশ লক্ষ্যে কিছু পরিকল্পনা হাতে নিয়েছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular