ফরমান শেখ: সুবিধাবঞ্চিত গ্রামীণ নারীদের মানবাধিকার ও আইন সচেতনতা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলের দেলদুয়ারে ব্র্যাকের মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার পাথরাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কর্মসূচীর আয়োজন করে দেলদুয়ার শাখা ব্র্যাক অফিস।
এতে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফুজ্জামান লিটন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী কল্পনা রাণী ভৌমিক, দেলদুয়ার ব্র্যাক শাখা অফিসের (এইচআরএলস অফিসার) মোছা. লিপি খাতুন প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি পরিষদের সদস্য, শিক্ষক, সমাজের ব্যক্তিবর্গসহ সুবিধাবঞ্চিত নারীরা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।