নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্য সুরক্ষায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধন বিষয়ক আলোচনা সভা টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা সুরুজ বড়রিয়া এলাকায় ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দি রুরাল পুয়র (ডরপ) এর উদ্যোগে সভাটি আয়োজন করা হয়। আলোচনা সভাটি সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের কোষাদক্ষ্য জয়মন বেগম।
এসময় বিড়ি কারখানার কর্মরত শ্রমিকদের নিয়ে ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দি রুরাল পুয়র (র্ডপ) টাঙ্গাইলের ফেসিলিটেটর মো. গোলজার হোসেন ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধন বিষয়ক বিষয়ে আলোচনা করেন। এতে ছয়টি বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনাতে রয়েছে রেস্তোরা ও গণপরিবহনে ধুমপান নিষিদ্ধ করার ক্ষেত্রে কিছু জায়গায় অব্যাহতি দেওয়া হয়েছে, সেগুলো বাতিল করা। বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করা। তামাক কম্পানির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রম নিষিদ্ধ করা।
বিড়ি-সিগারেটের সিঙ্গেল স্টিক না খুচরা সলাকা বিক্রি নিষিদ্ধ করা। ই-সিগারেট ও বিড়ি হিটেড টোব্যাকো গ্রোডাক্ট আমদানি ও নিষিদ্ধ করা। আদর্শ মোড়কীকরণ সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার বৃদ্ধিসহ তামাকজাত দ্রব্য মোড়কীকরন কঠোর নিয়ম আরোপ করা তথা প্লে-ইন প্যাকেজিং বাস্তবায়ন করা।
