বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে সদর উপজেলা বিএনপির বিক্ষোভ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে সদর উপজেলা বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি। এর আগে সমাবেশ স্থলে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয়।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে শহরের ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সদর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদস্য শফিকুর রহমান খান শফিক, সৈয়দ শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান সোহেল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, মগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান জিন্নাহ, পৌরসভার কাউন্সিলর মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসনাথ শিল্পীসহ সদর উপজেলা বিএনপি এবং বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular