বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরপানিবন্দি পরিবারের কেউ না খেয়ে থাকবে না- ছোট মনির

পানিবন্দি পরিবারের কেউ না খেয়ে থাকবে না- ছোট মনির

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির বলেন, আমার নির্বাচনী এলাকার পানিবন্দি একজন মানুষকেও না খেয়ে থাকতে হবে না। যতদিন পানিবন্দি থাকবে ততদিন ত্রাণ সহায়তা পাবে এবং তা অব্যাহত থাকবে।

এমপি বলেন-‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধের পাশাপাশি বন্যা দুুর্গতদের সাহায্য করার জন্য নির্দেশনা দিয়েছেন।’

রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বন্যার্তের মাঝে দুলাল হোসেন চকদারের গরুর ফার্ম চত্বরে আয়োজিত ত্রাণ বিতরণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সাংসদ ছোট মনির বলেন, উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের উত্তরে গোবিন্দাসী ও নিকরাইলে হবে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক জোন। এতে করে হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। বেকার থাকবে না কেউ।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, অলোয়া ইউপি চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন আকন্দ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন চকদার, গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নিকরাইল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular