স্টাফ রিপোর্টারঃ
চলতি বছর টাঙ্গাইল পৌর শহরের প্যাড়াডাইস পাড়ায় জাঁকজমকপূর্ণ ভাবে শারদীয়া দুর্গোৎসব উদযাপন করা হবে।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধায় প্যাড়াডাইস পাড়া শ্রীশ্রী দুর্গা মন্দিরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিন্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, এ এলাকায় দুর্গা পূজার ৭৫ বছর পুর্তি উপলক্ষে দেশসেরা শিল্পী দিয়ে বড় পরিসরে প্রতিমা নির্মান করা হবে। একই সাথে শোভাযাত্রা, আলোকসজ্জা, আতোশবাজীসহ বিভিন্ন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্যাড়াডাইস পাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের পূজার আয়-ব্যায়ের হিসেব উপস্থাপন করেন সাধারন সম্পাদক গৌতম গৌড় ও অভিষেক সাহা জয়।
প্যাড়াডাইস পাড়া শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি পিনাকী দেসহ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর পঞ্চমী পূজার মধ্যদিয়ে শারদীয়া দুর্গোৎসব শুরু হবে। ৫ অক্টোবর দশমী পূজার মধ্যদিয়ে শেষ হবে শারদীয়া দুর্গোৎসব।
