ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
: টাঙ্গাইলের ধনবাড়ীতে খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে জাকির হোসেন (১৬) নামের এক বাক প্রতিবন্ধী কিশোরকে হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের ভাইয়ের বিরুদ্ধে।
আহত হয়েছে ওই বাক প্রতিবন্ধী পরিবারের মা, ভাই, বোনসহ অপর প্রতিবেশি। জরুরী সেবায় কল পেয়ে গতকাল শনিবার দুপুরে ওই প্রতিবন্ধীকে উদ্ধার করে হাসপাতালে নেয় থানা পুলিশ। এ ঘটনায় গতকালই থানায় অভিযোগ দায়ের করে প্রতিবন্ধী বাবা মাজেদ আলী। গত বৃহস্পতিবার উপজেলার পাইস্কা ইউনিয়নের ভাতকুড়া গ্রামে ঘটনা ঘটে।

অভিযুক্ত মানিক হোসেন (২৪) মৃত আ. ছালামের ছেলে। হামলাতে আরও অংশ নেয় প্রতিবেশি মানিকের ভাগ্নে সাব্বির হোসেন (২৬), তাঁর বোন ছালমা বেগম (৪৪), শান্ত হোসেন (২২) আব্দুল হালিমের ছেলে ও সাইফুল ইসলাম (২৭) শহিদ মিয়ার ছেলে। আর আহতরা হলেন, জাকির হোসেনের মা জাহিদা বেগম, ছোট ভাই স্বপন মিয়া, বোন শ্যামলী খাতুন ও প্রতিবেশি সেলিনা বেগম।

ভাই স্বপন মিয়া জানান, গত বৃহস্পতিবার বেলা ১১ দিকে আমাদের বাড়ির পাশে টিউবলয়ের পাইপ লাইন করছিল মানিকের পরিবার। ওই সময় লাইনের পানি আমাদের রান্না ঘরের দিকে আসে। পানি লাইন অন্যদিকে ঘুরিয়ে দিতে বললে ক্ষিপ্ত হয় মানিকের পরিবার। আবারও না করলে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আমার আমার উপর আঘাত করে মানিক। পাশে থাকা প্রতিবন্ধী ভাইয়ের উপরও হামলা চালায়। লাঠির আঘাতে তাঁর ডান হাত ভেঙে যায়। উদ্ধার করতে গেলে মা জাহিদা বেগম, বোন শ্যামলী খাতুন ও প্রতিবেশি সেলিনা বেগমকেও পিটিয়ে আহত করে মানিক হোসেন তাঁর সহযোগি সাব্বির হোসেন, ছালমা বেগম, শান্ত হোসেন ও সাইফুল ইসলাম। জাকিরকে উদ্ধার করে হাসপালে নিয়ে গেলে চিকিৎসক প্রথামিক চিকিৎসা দিয়ে জামালপুর হাসপাতালে রেফার্ড করে।

স্বপন আরও বলেন, আমরা গবীর মানুষ। টাকা না থাকায় পরিবারের কেউ চিকিৎসা নিতে পরতেছি না। জরুরী সেবায় জানালে ধনবাড়ী থানা পুলিশ এসে জাকিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিৎকিসা দেয়।
মানিকরা পাইস্কা ইউনিয়ন ইউপি সদস্য ফটিক হোসেনের সম্পর্কে ভাই হওয়ায় এ হামলা চালায়। আমাদের ওরা সবাই হুমকী দিচ্ছে। আমরা এর বিচাই চাই।

এ ঘটনা সত্যতা স্বীকার করে ইউপি সদস্য ফটিক হোসেন। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলাম বাবুল বলেন, ‘ঘটনা জানার পর ওই প্রতিবন্ধী পরিবারের সাবাইকে দেখতে যাই। এভাবে নিরীহ পরিবারের উপর হামলা চালানো ঠিক হয়নি।’

ধনবাড়ী থানার কর্মকর্তা (ওসি) তদন্ত ইদ্রিস হোসাইন বলেন, ‘জরুরী সেবায় কল পেয়ে ভোক্তভূগী প্রতিন্ধীকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য সাইফুলকে আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা হবে।’

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর