মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeজাতীয়সীতাকুণ্ডে প্রেমের টানে মামীকে নিয়ে ভাগিনার পলায়ন, অতঃপর

সীতাকুণ্ডে প্রেমের টানে মামীকে নিয়ে ভাগিনার পলায়ন, অতঃপর

বর্তমান বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও পরকীয়া সম্পর্কের প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মোবাইল ফোন, ফেসবুকসহ নানা প্রযুক্তি মানুষের হাতের মুঠোয়, তাই আজকাল পরকীয়া সম্পর্ক গড়ে তোলা অনেক সহজ। পরকীয়ার নতুন উদাহরন এই ঘটনা। সীতাকুণ্ডে প্রেমের টানে মামীকে নিয়ে ভাগিনা পালিয়ে যাওয়ার ১২ দিন পর আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার বড়দারোগারহাট এলাকায়।

পুলিশ গত রোববার রাতে তাদের দুইজনকে হাটহাজারী থেকে আটক করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার বড়দারোগারহাট এলাকার বাসিন্দা বিকাশ শীল (২৪) এর সঙ্গে আপন মামার স্ত্রী (২২)’র সঙ্গে মামা প্রবাসে থাকার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ১০ই জানুয়ারি রাতে মামী তার ৬ মাসের বাচ্চাসহ স্বামীর বাড়ি ছেড়ে ভাগিনার সঙ্গে পালিয়ে যায়।

ঘটনাটি জেনে মামা প্রবাস থেকে বাড়িতে এসে সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই সূত্রধরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১২ দিন পর গত রোববার রাতে চট্টগ্রাম হাটহাজারী এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃত মামী-ভাগিনা দু’জন থানায় রয়েছে বলে স্বীকার করেছেন সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার এএসআই হাসান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular