বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeদেশের খবরবরিশালে দর্শক মাতালেন হিরো আলম

বরিশালে দর্শক মাতালেন হিরো আলম

বরিশাল নগরীর কাউনিয়া বিসিক উদ্যোক্তা মেলার মাঠে ‘দ্যা গ্রেট রংমহল সার্কাসের প্যান্ডেলে দর্শকের ভিড়। সার্কাসের বিনোদন অনুষ্ঠানে অংশ নেন অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। জনপ্রিয় গানের সঙ্গে নেচে ও অভিনয় করে দর্শক মাতিয়েছেন তিনি।

বিসিক উদ্যোক্তা মেলার আয়োজকরা জানান, মেলায় আসা দর্শনার্থীদের বিনোদনের জন্য সার্কাস প্রদর্শনী চলছে। দর্শকদের আকর্ষণ বাড়াতে সার্কাসের আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) তিনটি শোতে অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম ও বৃষ্টি অংশ নেন। তারা বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নেচে ও অভিনয় করে দর্শকদের মাতিয়েছেন। তাদের পরিবেশনায় মুগ্ধ দর্শকরা।

এদিকে অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম দুপুরে বরিশাল সদর উপজেলা চরবাড়িয়ার ইউনিয়নে চরআবদানী আশ্রয় প্রকল্প -২-এর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় হিরো আলমকে দেখতে আশপাশের গ্রাম থেকে শত শত লোক ছুটে আসে। কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular