মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে ফায়ার সার্ভিসের অগ্নিনিবার্পণ মহড়া

বাসাইলে ফায়ার সার্ভিসের অগ্নিনিবার্পণ মহড়া

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে সোমবার (১ নভেম্বর) দুপুরে বাসাইল থানা প্রাঙ্গণে অগ্নিনিবার্পণ মহড়া অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রকিবুল হাসান ও তাঁর সঙ্গীয় অফিসার এবং ফায়ারম্যানদের সহায়তায় এ অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

অগ্নিনির্বাপণ মহড়ায় স্টেশন অফিসার তাঁর সহযোগীগণ আগুন নিভানোর কৌশল সমূহ হাতে কলমে ভিজা চটের বস্তা, ভিজা কাঁথা এবং হাতের সাহায্যে দেখিয়ে দেন। এছাড়াও গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কিভাবে আগুন নিভাতে হবে তা থানার সকল অফিসার ফোর্স এবং নারী পুলিশদের হাতে-কলমে শিখান।

এছাড়াও গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো সম্ভব না হলে রশিতে আংটা লাগিয়ে তার সাহায্যে সিলিন্ডার কে টেনে নিয়ে খোলা জায়গায় রাখা বা পানিতে রাখার পরামর্শ দেন।

উপজেলা স্টেশন অফিসার রকিবুল হাসান বলেন, সাধারণত হঠাৎ কোথাও আগুন লাগলে আমরা সকলেই ভয়ে আতঙ্কিত হয়ে যাই।আতঙ্কিত না হয়ে সামান্য কৌশল জানা থাকলেই আগুন নেভানো সম্ভব হয় এবং মানুষের সম্পত্তি এবং জানমাল রক্ষা করা সম্ভব হয়।

এ সময় বাসাইল থানার পুলিশ কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular