নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও সিরাজগঞ্জের সেতু পশ্চিম রেলস্টেশনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অপরাধে ২৭২ জন যাত্রীকে করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (৯ অ‌ক্টোবর) দিনব্যাপী পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম রেলস্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (১০ অক্টোবর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন স্টেশন মাস্টার ইসমাইল হোসেন।

অভিযানকালে বনলতা, ধূমকেতু, সুন্দরবন, চিত্রা, দ্রুতযান, কু‌ড়িগ্রাম পদ্মা ও লালমনিরহাট এক্স‌প্রেস ট্রেনের বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রী‌দের জরিমানা করা হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, পাকশী রেলওয়ে বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ফারহান মাহমুদ, আবু হেনা শাহ আলম, বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের বুকিং ইনচার্জ রেজাউল করিম প্রমুখ।

বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বিনা টিকিটে যেন যাত্রীরা ট্রেন ভ্রমণ না করেন সে বিষয়ে সচেতনতার পাশাপা‌শি অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর