শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
Homeদেশের খবরবিয়ে করলেন চোখ হারানো সেই সিদ্দিকুর

বিয়ে করলেন চোখ হারানো সেই সিদ্দিকুর

গত বছর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনে নামে। এসময় পুলিশের টিয়ারশেলে চোখ হারানো সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান বিয়ে করেছেন। পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে সোমবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিয়ে করেন তিনি।

বর সিদ্দিকুর রহমান ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ঢাকিরকান্দা গ্রামের বাসিন্দা। আর কনে সুমাইয়া ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তিলাটিয়া গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।

এ বিষয়ে সিদ্দিকুরের মা ছোলেমা খাতুন জানান, বউয়ের নাম সুমাইয়া। সে আমার বোনের মেয়ে। আমরা ২ বোন রহিমা খাতুন আর সোলেমা খাতুন। সুমাইয়া একটি কওমী মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা রহিম উদ্দিন কাজী স্থানীয় একটি মসজিদের ইমাম। ছেলের ভবিষ্যতের কথা বিবেচনা করে বোনের মেয়েকে ছেলের বউ করে এনেছি।

তিনি জানান, আগামী শনিবার পুত্রবধূকে নিয়ে তিনি ঢাকায় ফিরবেন এবং রবিবার সিদ্দিকুর রহমান ঢাকায় এসে অফিস করবেন। তিনি সকলের কাছে তার ছেলে ও পুত্রবধূর জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে টেলিফোন অপারেটর পদে গত বছরের ১ অক্টোবর থেকে চাকরি করছেন সিদ্দিকুর রহমান। নিয়োগপত্র অনুযায়ী প্রথমে তাকে ১৩ হাজার টাকা মাসিক বেতনে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। এক বছর পর তার চাকরি স্থায়ী হয়। বর্তমানে তার বেতন ২৩ হাজার টাকা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular