অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিতব্য রাম মন্দিরের ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজার দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অনুষ্ঠানমঞ্চে ছিলেন নিত্যগোপাল দাস। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।
এএনআই’র প্রতিবেদনে বলা হয়, নিত্যগোপাল দাসের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বাবরি মসজিদের স্থানে নির্মতব্য রাম মন্দিরের ভূমিপুজোর আগেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ছিলেন তিনি। এবার নিত্যগোপাল দাসের সঙ্গে অযোধ্যায় এক মঞ্চে বসার পর ভারতের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারতের প্রধানমন্ত্রীর দফতর।
সূত্র: বিডি২৪লাইভ ডটকম
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।