রফিকুল ইসলাম রবি, ভূঞাপুর:
টাঙ্গাইলের ভূঞাপুরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র এডভোকেট আব্দুল খালেক মন্ডল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌরসভা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, যুগ্ম সম্পাদক ও নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মন্ডল, পৌর বিএনপির সিনিয়র সভাপতি সাবেক কমিশনার খায়রুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
