বুধবার, মে ৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরে নৃ-গোষ্ঠীদের মানববন্ধন

মধুপুরে নৃ-গোষ্ঠীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরের পিরোজপুর বাজারে গারো সম্প্রদায়ের স্বর্গীয় বিশ্বনাথ গারোর ৩.৮১ একর বেদখলকৃত জমি দখলমুক্ত করার দাবিতে নৃ-গোষ্ঠীরা মানবন্ধন করেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পঁচিশমাইল নামক স্থানে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ ও সর্বস্তরের আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সাধারণ সম্পাদক হেরিদ সাংমা, সাংগঠনিক সম্পাদক প্রবীণ চিসিম, গারো স্টুডেন্ট ফেডারেশরে সভাপতি লিয়াং রিছিল, বাগাছাস এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শ্যামল মানখিন, ক্ষতিগস্ত পরিবারের পক্ষ থেকে প্রভাতি সাংমা।

সমাবেশে বক্তারা জানান, মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বাজারে স্বর্গীয় বিশ্বনাথ চাম্বুগংয়ের তিন একর একাশি শতাংশ জমি জোরপূর্বক একটি মহল দখল করে নিয়েছে।

দখলকৃত জমিতে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। অন্যরাও দোকানপাট তুলে দখল করেছে। এসকল দখলদারদের হাত থেকে তাদের জমি দখলমুক্তের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।

বিশ্বনাথ চাম্বুগংয়ের নাতনি প্রভাতি সাংমা জানান, গারো আইন অনুযায়ী তার নানার সমস্ত সম্পদের মালিক তার মা (বিশ্বনাথের নকমা ঘরকন্যা) এবং মায়ের উত্তরাধিকার তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular