রবিবার, জুলাই ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মধুপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে কৃষি জমিতে রোয়া লাগাতে গিয়ে আব্দুল আলিম (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুরে আলোকদিয়া ইউনিয়নের চাঁপারকোণা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। আব্দুল আলিম ওই গ্রামের মৃত তসর আলীর বড় ছেলে।

মৃত আব্দুল আলিমের ভাতিজা আয়নাল হক ও স্থানীয়রা জানান, সকালে নাস্তা খেয়ে বাড়ির পশ্চিম পাশে মাঠে রোয়া লাগানোর যায়। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত পড়লে চাচা সাথে সাথেই অজ্ঞান হয়ে রোয়া ক্ষেতে পড়ে যায়।

এ সময় আমরা কয়েকজন ডাকা ডাকি করে দৌড়ে এসে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular