নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে সাকোতে ঝুলে বাদশা মিয়া (৩২) নামের এক যুুুুবকের আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার দড়িহাতীল গ্রামের কাঞ্চুইরা খালের উপর সাকো থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক ধামাবাশুরী গ্রামের বাবর আলীর ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে বাড়ির অদূরে পারাপাড়ের সাকোতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়।
নিহত বাদশা মিয়ার মা জানান,পাশের বাড়ির আরশেদের বউঢের ঘরের জানালায় উকি দিয়েছিল অজুহাতে ওরা ৫/৭ জনে আমার ছেলেকে রাতের বেলায় মারতে আসছিল। সকালে বাবার লাশ পাইলাম।
স্থানীয় ইউ.পি সদস্য (সংরক্ষিত) শুকুরী বেগম জানান, রাতে আরশেদরা আমাকে ডেকে নিয়েছিল,কিন্তু আমি বলেছিলাম সকালে দেখব।
মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউযি মামলা প্রস্তুতি চলছে।
