বুধবার, জুলাই ১, ২০২৬
Homeদেশের খবরময়মনসিংহে দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার নিহত

ময়মনসিংহে দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার নিহত

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় দুই ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ভোর রাতে উপজেলার ভান্ডাব এলাকায় আসপাড়া ওয়াটার হাউজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার ট্রাক চালক জামাল উদ্দিন (৪০) ও হেলপার শাকিব (২২)।

ভালুকা মডেল থানার ওসি মাইনুদ্দিন তথ্য নিশ্চিত করে জানান, ভোর ৪টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক ভালুকা পৌরসভার ভান্ডাব এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাড়া ওয়াটার হাউজের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বালু বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগীর খাদ্য বোঝাই ট্রাকের চালক ও হেলপার মারা যায়। নিহতদের উদ্ধার করে ভালুকা মডেল থানায় আনা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular