নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ বরাবরের মতো চলতি বছরও এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবার কলেজ থেকে ৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই জিপিএ-৫ পেয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র বলে জানা গেছে।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- ক্যাডেট রায়হান, আশিক, অঞ্জন, কোয়ারিব, ওমর, জিসান, ফয়সাল, ফারদিন, জাফর, জাবির, অয়ন, সামিউল, আসাদল্লাহ্ নাফিস, আবিদ, সামি, রুসদি, ওয়াশিক, রেজন, মাহামুদুল্লাহ, সিয়াম, কায়েস, মুবাচ্ছির, রিহাদ, আবির, শুসময়, রোহান, রুবায়েদ, জাহিন, আশরাফ, সানোয়ার, দিদার, রহমান, আমিন, আফনান, ইফতেখার, রাহাত, আবরার, হাসিব, নাহিদ, ইমন, অরজান, মাহাফুজ, তাসিন, মোহতাসিম, নাফিস, তানভির, মোশারাথ, হাসান, ওয়ালি, সাদমান ও মনি।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী  জানান, ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন। ভবিষ্যতেও সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর