মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুর বাজারের গুরুত্বপূর্ণ স্পটে  পৌরসভার ডাস্টবিন স্থাপন 

মির্জাপুর বাজারের গুরুত্বপূর্ণ স্পটে  পৌরসভার ডাস্টবিন স্থাপন 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ  টাঙ্গাইলের মির্জাপুরে সদ্যপ্রাপ্ত নতুন মেয়র সালমা আক্তার (শিমুল) দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর এই প্রথম ডাস্টবিন স্থাপনের কাজটি তিনি করলেন। সালমা আক্তার শিমুল প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমন এর সহধর্মিণী তিনি। তার স্বামীর প্রতি শ্রদ্ধা ও শেষ সৃতিচারণের  জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুর  পৌরসভার নির্বাচনে  নির্বাচিত হন। মির্জাপুর পৌর সদরের বিভিন্ন স্পটে ময়লা আবর্জনার স্তোপ পরে থাকে। সেসব আবর্জনার কারনে অনেক দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে সৃষ্টি হয়। গত কয়েক বছর ধরে এই আবর্জনা সকলের কাছে নজরবিহীন ছিল।  তাই তিনি দায়িত্ব পাওয়ার পর এই কাজ প্রথম হাতে নেন এবং পৌর সদরের বিভিন্ন পয়েন্টে ২৫ টি ডাস্টবিন স্থাপন করেন।
এ বিষয়ে মেয়র সালমা আক্তার (শিমুল) বলেন, আমার স্বামী প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের পরিকল্পনা  ছিল  নগর  পরিস্কার পরিছন্নতা রাখার। আমি শুধু তারই স্বপ্ন বাস্তবায়ন করলাম পৌরসভার অর্থায়নের মাধ্যমে। আমি  কেবল মাত্র দায়িত্ব গ্রহন করেছি সবার কাছে সহযোগিতা চাই। বিগত কোন মেয়র এই ধরনের কাজ করেছে কিনা আমার জানা নাই। পৌরসভার মানুষের দুর্ভোগ যেন আর না হয় সেসব খেয়াল তিনি  রাখবেন বলেছেন। সামনে পৌরসভা কে আরো উন্নত করার জন্য এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular