শুক্রবার, মে ১, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুর পাচারকালে লক্ষ টাকার চোরাই কাঠ আটক

সখীপুর পাচারকালে লক্ষ টাকার চোরাই কাঠ আটক

জুলহাস গায়েন: টাঙ্গাইলের সখীপুরে প্রায় লক্ষাধিক টাকার চোরাইকৃত আকাশমনি গাছ উদ্ধার করা হয়েছে।  রবিবার রাতে  টাঙ্গাইল সদর রেঞ্জের নেতৃত্বে সখীপুর উপজেলার প্রতিমা বংকী গ্রামীণ ব্যাংক সংলগ্ন ঢাকা- সাগরদিঘী সড়ক থেকে ট্রাক ভর্তি চোরাইকৃত এসব  গাছ আটক করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এমরান হোসেন নিউজ টাঙ্গাইলকে  জানান,  গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১ টায় কৈয়ামধু বিট অধীনস্থ ঢাকা সাগরদিঘী সড়কের প্রতিমা বংকী এলাকায়  পাচার হওয়ার সময়  ট্রাক ভর্তি লক্ষাধিক টাকার চোরাই গাছ আটক করা হয়।  এ সময় কৈয়ামধু ,কচুয়া ও কালিদাশ   বিট কর্মকর্তা ও কর্মচারীরা এ কাজে সহযোগিতা করেন।  তিনি বলেন, আটককৃত গাছ পাচারকারীদের বিরুদ্ধে  মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular