নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. খলিলুর রহমান মিঞা (৭৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। বুধবার ভোর সাড়ে ৬ টায় বাংলাদেশ কুয়েত মৈত্রী সম্মিলিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মো. খলিলুর রহমান উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস পূর্বপাড়া গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, মো. খলিলুর রহমান মিঞা ঈদুল আযহার দিন রাতে করোনার উপসর্গ নিয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে বাংলাদেশ কুয়েত মৈত্রী সম্মিলিত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৬টায় তিনি মারা যান। তার এক ছেলে আমেরিকা থেকে আসলে আগামি ৫ সেপ্টেম্বর পারিবারিক গোরস্থানে স্বাস্থবিধি মেনে দাফন করা হবে।
তার মৃত্যুতে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত সিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপপা, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
