নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক করেছে থানা পুলিশ। রোববার বিকেল ৩টার দিকে পৌরসভার মোখতার ফোয়ারা চত্বর, হাসপাতাল গেট, সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজসহ পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে কিশোর গ্যাংয়ের ওই ১১ বখাটে ও উত্যক্তকারীকে আটক করা হয়।
আটককৃতদের বাড়ি পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন গ্রামে।
থানার পুলিশ উপ-পরিদর্শক (এস.আই) মনিরুজ্জামান বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে স্কুল- কলেজের আশপাশ থেকে ছাত্রীদের উত্যক্তকারী ওই বখাটে ১১ কিশোরকে আটক করা হয়েছে।
সখীপুর থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের অভিভাবক ডেকে এনে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
