বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে গজারিয়া ইউনিয়ন আ.লীগের সম্মেলন সভাপতি নূরুল আমীন সম্পাদক আনোয়ার

সখীপুরে গজারিয়া ইউনিয়ন আ.লীগের সম্মেলন সভাপতি নূরুল আমীন সম্পাদক আনোয়ার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ৩নং গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বাঘবেড় প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা নূরুল আমীনকে সভাপতি এবং এডভোকেট আনোয়ার হোসেন সখীপুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।

নূরুল আমীনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুল হক, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইন্সটিউটটের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আতাউল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অধ্যক্ষ রফিক-ই-রাসেল, উপজেলা আওয়াম লীগের সহ-সভাপতি আতিকুল ইসলাম বুলবুল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী বাদল, যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, কালিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, গজারিয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, বহুরিয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, মহিলা আওয়াম লীগের সভাপতি মোসলিমা খাতুন, যুবলীগের সভাপতি এমএ সবুর, ছাত্রলীগের সভাপতি মির্জা শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে উপস্থাপনা করেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular