শুক্রবার, মে ৮, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে দুই শিশুসহ করোনায় আক্রান্ত ১০

সখীপুরে দুই শিশুসহ করোনায় আক্রান্ত ১০

এম সাইফুল ইসলাম শাফলু :  টাঙ্গাইলের সখীপুরে নতুন করে  শিশুসহ আরো ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হচ্ছেন, উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রামের মৃত ভ্রমর আলীর ছেলে আবদুস সামাদ (৫৫),  তার স্ত্রী আমিরন  নেছা (৩৬), কালিয়া ইউনিয়নের খাইলার বাঈদ গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী নাজমা বেগম (৩৫),  একই ইউনিয়নের কচুয়া গ্রামের শামসুল হকের ছেলে কামরুল হাসান (২৪), গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫২), পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের দারোগালীর ছেলে ফরহাদ হোসেন, ৫নম্বর ওয়ার্ডের মৃত মাখন আলীর ছেলে আবু ইউসুফ (৪০),  বহুরিয়া ইউনিয়নের কালিদাস গ্রামের সাঈদ আলীর স্ত্রী সাথী আক্তার (২৮), সখীপুর থানার পুলিশ সদস্য  সহিদুল ইসলামের ছেলে আদ (৯) এবং সামি (৭) করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে এ উপজেলায় ১৫১ জন করোনা রোগী শনাক্ত হলো। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭৬ জন, হোম কোয়ারেন্টাইনে আছেন ১২৪ জন। মৃত্যু ২জন। বুধবার সকালে উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সুবহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular