সখীপুরে মুক্তিযোদ্ধা ও রক্তদানকারীদের সন্মাননা প্রদান

ইসমাইল হোসেন, নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ২৫ মুক্তিযোদ্ধা ও ৫৫ জন রক্তদানকারীকে সন্মননা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “মানব সেবায় বন্ধু মহল” নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওই সংগঠন এ সন্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
সন্মাননা প্রদান অনুষ্ঠানে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, আবু সাঈদ মেম্বার, গোলাম মোস্তফা, মাওলানা রুহুল আমীন, বাজার বনিক সমিতির সভাপতি রুহুল আমীন, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহসীন রেজা জিন্টু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদউজ্জামান ফরিদ, দুই ভাই এন্টারপ্রাইজের স্বতাধীকারী রুহুল আমীন, ওই সংগঠনের সদস্য ইলিয়াস হোসেন বক্তব্য দেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর