এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানের বহিষ্কার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদ।রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে ঘন্টা ব্যাপি বিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহেল কাফী সিকদারের সভাপতিত্বে ওই শিক্ষকের বহিষ্কার দাবি জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবু হাসেম, সানোয়ার হোসেন, ছাত্র প্রতিনিধি রুমান আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা শিক্ষক মিজানুর রহমানের নানা অনৈতিক কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থীর শ্লীলতাহানী, যৌতুকে দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, টাকা আত্মসাৎ, পরবর্তীতে স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয়বার বিয়ে, মামলা মোকাদ্দমা, জেল হাজত, বিদ্যালয়ে অনুপস্থিতসহ নানা অভিযোগ রয়েছে।
