নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সখীপুর প্রেসক্লাব । শনিবার (১৭জুন) দুপুরে সখীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠ প্রতিনিধি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক যায়যায়দিন প্রতিনিধি সাজ্জাত লতিফ, সাবেক সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুর, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মতিউর রহমান, নয়া শতাব্দী প্রতিনিধি তাইবুর রহমান, সমকাল প্রতিনিধি এনামুল হক, ইত্তেফাক প্রতিনিধি মামুন হায়দার, মানবজমিন প্রতিনিধি মোজাম্মেল হক সজল,
সংবাদের প্রতিনিধি জুলহাস গায়েন, আজকের পত্রিকা প্রতিনিধি সাইফুল ইসলাম সানি, দেশ রূপান্তর প্রতিনিধি জুয়েল রানা, ভোরের কাগজ প্রতিনিধি আমিনুল ইসলাম হাবিব, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ইসমাইল হোসেন,জনবাণী প্রতিনিধি শরিফুল ইসলাম বাবুল,কালবেলা প্রতিনিধি মাহমুদুল হাসান রিমন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সজল আহমেদ, স্বাধীন বাংলার প্রতিনিধি সোহেল রজত ও ভোরের পাতার প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাঁকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ১৫ জুন বৃহস্পতিবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
সাংবাদিক নাদিম বাংলানিউজ ২৪ ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা সংবাদদাতা ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
