বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

সখীপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আবদুল কদ্দুছ (৬৫) নামের এক পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্থানীয় ঘোনারচালা বাজারে পল্লী চিকিৎসকের কাজ করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার কদ্দুছ মিয়া মোটর সাইকেল যোগে নিজ বাড়ি উপজেলার ঘোনারচালা থেকে সখীপুর আসার পথে কচুয়া পুকুর পাড় নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে পল্লী চিকিৎসক কদ্দুছ মিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular