মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeজাতীয়সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল “নিউজ টাঙ্গাইল” পত্রিকার সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু। একইসঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এ বছরও ঈদের নামাজে অংশ নিতে এবং ঈদুল ফিতর উদযাপন করার জন্য আহ্বান জানান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।

তবে, গত বছরের মত বিশ্বব্যাপী করোনার সংক্রমণের কারণে এ বছরও ভিন্ন পরিস্থিতির মধ্যে ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। তাই নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে এ বছরও ঈদের নামাজে অংশ নিতে এবং ঈদুল ফিতর উদযাপন করার জন্য আহ্বান জানান।

তিনি আরও বলেন, ঈদ মানে শান্তি, ঈদ সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সব ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক, এই কামনা করছি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিক, পত্রিকার পাঠক এবং সংশ্লিষ্ট সকলকে জানাই, আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular