সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল ডেস্ক: সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, মন্দির ভাঙচুর ও লুটপাত এবং সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে ‘সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই শ্লোগানে সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার আয়োজনে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এসময় গীতা স্কুল ও সনাতন সংঘ নামের দুইটি সংগঠন মানববন্ধনে অংশ নেয়।

এ সময় উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিকের সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহিনুল ইসলাম তরফদার বাদল, ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অজূর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন- লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাসান আলী, অর্জুনা হাজী ইসমাইল খান কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার খান, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামানিক, শিক্ষক সমিতির উপজেলা শাখা’র সভাপতি মো. মহিউদ্দিন, পৌরসভা সুজনের সভাপতি আব্দুস সালাম, উপজেলা সুজনের সহ-সভাপতি আকতার হোসেন খান, ভূঞাপুর বাজার হিন্দু যুব সংঘের সভাপতি রুহীদাস পাল, সম্পাদক হারান কর্মকার, গীতা স্কুলের সভাপতি অভিজিৎ ঘোষ, সনাতন সংঘের সভাপতি সঞ্চয় পাল ও সম্পাদক দিবস পাল প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular