অনুশীলনে হাটুতে চোট পেয়ে মাঠ ছাড়লেন সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে করা অনুশীলনে হাঁটুতে ব্যাথা পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। আর এই আঘাত পেয়ে মাঠ ছাড়েন সাকিব।
সোমবার (২৪ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের একমাত্র অনুশীলন চলছিল। সেটিও নিয়ে এসেছে খারাপ সংবাদ। দল ফর্মে নেই। আর এমন অবস্থায় দলের অধিনায়ক ব্যথা পেয়েছেন হাঁটুতে।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দলের হয়ে ভালো খেলা সাকিব ইনজুরিতে পড়লে সেটি হবে বাংলাদেশের জন্য ভরাডুবি। তবে সাকিবের চোট গুরুতর নয় জানিয়েছে বিসিবি। আর চোট কাটিয়ে টাইগার অধিনায়ক প্রথম ম্যাচ থেকেই মাঠে নামবেন, এমনটাই জানিয়েছে বিসিবি।
এর আগে, বৃষ্টি মাথায় নিয়ে ১১ ঘণ্টার লম্বা সফর শেষে শনিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৩টায় হোবার্ট পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।