সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ইউরেকা শিক্ষা পরিবারের উদ্যোগে আগামী ১২ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউরেকা মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’।
আয়োজক সূত্রে জানা গেছে, এ পরীক্ষায় বাংলাদেশের যেকোনো স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের প্লে শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৬ ডিসেম্বর (রোববার) ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
ইউরেকা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক খান মুহাম্মাদ মনির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। বৃত্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে ০১৭২২-৮৩০০১৫ অথবা ০১৮১৮-২৬০২৫২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইউরেকা শিক্ষা পরিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া এলাকায় অবস্থিত।
