Homeবিনোদনঅপুর ওপর আমার প্রচণ্ড মেজাজ খারাপ’

অপুর ওপর আমার প্রচণ্ড মেজাজ খারাপ’

অপুর ওপর আমার প্রচণ্ড মেজাজ খারাপ। এবার ঈদ সিলেটে করছে আর আমি ঢাকায়। সে আমাকে সালামি দেয়নি। আমার মন খারাপ। কথাগুলো বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। আর তার এই সব রাগ অনুযোগ স্বামী অপুকে নিয়ে।

তবে এবার ঈদে স্বামী অপু তাকে বেশ সারপ্রাইজ করেছে উল্লেখ করে মাহি বলেন ‘ঈদের দিন দুপুরে সে আমাকে ফোন দিয়ে বলে তুমি ওই বেডরুমে যাও, আমি গেলাম। সে বলল আলমিরার ওপর থেকে বাক্সটা সরাও-আমি সরালাম। এরপর বলল ঢেকে রাখা কাপড়টা সরাও, আমি সরালাম, আর তারপরেই দেখলাম একটা খাম; তাতে লেখা- মাহির ঈদের সালামি।’ কত টাকা সালামি? প্রশ্নটা মাহির কাছে। মাহি বললেন, ‘খামের ভেতর ৩০ হাজার টাকা, আমি এতো এতো আনন্দিত হয়েছি যে বলে বোঝাতে পারব না। পুরো আনন্দময় একটা ঈদ। সে এমন সব সারপ্রাইজ দেয় না…।’

ঈদে মুক্তি পাওয়া জান্নাত ছবিটি নিয়ে জানতে চাইলে মাহি বলেন, ‘অনেকদিন পর সাইমনের সাথে আরেকটি ছবি করলাম যেটাতে আমি পোড়ামনের স্বাদ পেয়েছি। তবে ছবিটি আরও হলে মুক্তি পাওয়া দরকার ছিল। আমি পদ্মা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেছি। বেশ আবেগি একটি ছবি।’

এদিকে মনে রেখো ছবিটিও মুক্তি পেয়েছে এই ঈদে। ছবিটি নিয়ে মাহি বলেন, ‘আমি তো সেদিন সনি সিনেমা হলে গিয়েছি মনে রেখো ছবি দেখতে। উফ দর্শকদের মাঝে ছবি দেখার অন্যরকম আনন্দ। হাত তালি দিচ্ছে, মজার দৃশ্যে চিৎকার করছে, ঠোঁটে আঙুল দিয়ে শিটি বাজাচ্ছে। দর্শক আমার ছবি এতো আনন্দ নিয়ে দেখছে, ভাবতেই বুকের ভেতর আলোড়ন হচ্ছে। মনে রেখো ছবিটাও দারুণ। কমেডি ধাঁচের।’

RELATED ARTICLES

Most Popular