নিউজ টাঙ্গাইল ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মহিউদ্দিন বাহার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বিষয়টি নিশ্চিত করেন তারই বড় ছেলে মো. মঈন উদ্দিন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালের দিকে ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, মহিউদ্দিন বাহার অনেক দিন ধরে হার্ট ও কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দয়াগঞ্জের বাসা থেকে ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
