শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
Homeআন্তর্জাতিকআজ শওকত মোমেন শাহজাহানের অষ্টম মৃত্যুবার্ষিকী

আজ শওকত মোমেন শাহজাহানের অষ্টম মৃত্যুবার্ষিকী

নিজস্ব  প্রতিনিধি: আজ বৃহস্পতিবার টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক চারবারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ও কৃষিবিদ প্রয়াত শওকত মোমেন শাহজাহানের অষ্টম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ, শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কোরআনখানি, কবিতা আবৃতি প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। প্রয়াত শওকত মোমেন শাহজাহান সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্য তরুণ শিক্ষাঙ্গণ স্কুল এন্ড কলেজ, বাসাইল জোবেদা-রোবেয়া মহিলা কলেজসহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এ ছাড়া তিনি একাধারে কবি, উপন্যাসিক, নাট্যকার, ক্রিড়া সংগঠক এবং সংস্কৃতিকর্মী ছিলেন। তিনি সবশেষ ‘যুগে যুগে জন্ম নেব তোমার জন্ম দিনে’ ‘মহাত্মা শেখ হাসিনা অঞ্জলি লহ মোর’ বই সম্পাদনা করেন। তাঁর ছেলে একই আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয় এবং সহোদর ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রয়াত শওকত মোমেন শাহজাহানের জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান টাঙ্গাইল-৮ আসনে আওয়ামী লীগ থেকে চারবার সংসদ সদস্য ও সবশেষে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের ২০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular