সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeদেশের খবরআনন্দের নামে নৌকায় অশ্লীলতা, নারীসহ আটক ১৫

আনন্দের নামে নৌকায় অশ্লীলতা, নারীসহ আটক ১৫

  • অনলাইন থেকে: পাবনার চলনবিলে নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাদেরকে চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৮) রাতে চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের নাজিম উদ্দিন (১৯), হাসু আহমেদ (২২), আজমত হোসেন (২৪), শাকিল আহমেদ (১৯), সোহেল হোসেন (২১), আব্দুল কাদের (১৯), সোহান হোসেন (১৯), রফিকুল ইসলাম (১৯), আলাউদ্দিন (১৯), গজারমারা গ্রামের শাকিল হোসেন (১৮), শাহনগর গ্রামের মধু ইসলাম (১৫), নাটোরের বড়গাছা মহল্লার নিসাবা বেগম কিরণ (২৪), নাটোরের গুড়পাড়ার আয়শা পারভীন (১৬), নৌকার মাঝি চাটমোহর উপজেলার করকোলা গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও তার সহকারী কুষ্টিয়ার ঠাকিমারার জহুরুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, ভাঙ্গুড়া উপজেলার একদল কিশোর ও যুবক নাটোর থেকে তিনজন নারীকে ভাড়া করে এনে নৌকায় ফুর্তি করতে বের হয়। খবর পেয়ে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজিব শাহরীনের নির্দেশে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা হান্ডিয়াল এলাকার পাকপাড়া কাটা গাঙে (চলনবিলের অংশ) অভিযান চালায়। এ সময় একটি নৌকায় গান বাজনাসহ অশ্লীলতা চলছিল। পুলিশ নৌকায় অভিযান চালিয়ে দুইজন নারী ১৫ জনকে আটক করে।

ওসি জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular