আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দরিদ্র শ্রমিককে পেটালেন ইউপি সদস্য 

আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় এক দরিদ্র শ্রমিককে দুই দফায় পেটালেন শ্যামনগরের কাশিমাড়ীর এক ইউপি সদস্য। বর্তমানে ওই শ্রমিক ইউপি সদস্যের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত ১১ জুন রাতে ২ সন্তানের জননীর সাথে অসামাজিক কার্যকালে লিপ্ত হয় ইউপি সদস্য জহুর মোল্ল্যা। বিষয়টি সাবেক মেম্বর মাওঃ মিজানুর রহমানের কর্মচারী মশিউর রহমান দেখে ফেলেন। মশিউরের মুখ বন্ধ রাখতে ইউপি সদস্য জহুর মোল্যা, মাওঃ মিজানুর রহমান ও জামায়াত নেতা মাওঃ নজরুল ইসলাম যৌথভাবে ওই মশিউর রহমানকে দুই দফায় বেধড়ক মারপিট করেন। এতে ভয় পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ওই শ্রমিক মশিউর রহমান।

এ বিষয়ে কাশিমাড়ী বাজার কমিটির সভাপতি গাজী আব্দুল অহিদ বলেন, ঘটনাটি সত্য। তাদের ভয়ে বর্তমানে ওই শ্রমিক মশিউর রহমান পালিয়ে বেড়াচ্ছেন।

স্থানীয় আব্দুল সালাম বলেন, ইউপি সদস্য সম্পর্কে আমার দাদা হয় সুতরাং এবিষয়ে আমি কোন কথা বলতে পারবো না। তবে তিনি ঘটনাটি অস্বীকার করেননি।

এদিকে অভিযুক্ত ইউপি সদস্য জহুর মোল্ল্যার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন আমি কিছু জানি না। এলাকার একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে এধরনের অপপ্রচার চালাচ্ছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর