টাঙ্গাইলে প্রাইভেটকারে মিলল ১ হাজার ২৮৯ বোতল মাদক, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে বিশেষ অভিযান চালিয়ে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফায়ারডিল ও স্কার্ফ সিরাপ উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকা সুপারিবাগান সংলগ্ন একটি কাঁচা রাস্তায় এসআরবি-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. আশরাফুল (৪৩), মো. মামুন আলী (২৩), মো. কাওসার মাহমুদ (২৪), মো. মিজানুর রহমান (৩৬) ও মো. আবু সায়েম (২০)।

এসআরবি-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা প্রাইভেটকার ও মাইক্রোবাস ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় আভিযানিক দলের সদস্যরা তাদের আটক করেন।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে, প্রাইভেটকারের পেছনের ব্যাকডালায় রাখা ছয়টি ট্রাভেল ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৫০ বোতল ফায়ারডিল ও ৮৩৯ বোতল স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মোট পরিমাণ ১ হাজার ২৮৯ বোতল।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস, মাদক কেনাবেচায় ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফায়ারডিল ও স্কার্ফ সিরাপ সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মালামালসহ তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর