রবিবার, আগস্ট ৯, ২০২৬
Homeখেলাধুলাআফগান রশিদ খানের কাছে ওয়ানডে অলরাউন্ড এর শ্রেষ্ঠত্ব হারালেন সাকিব

আফগান রশিদ খানের কাছে ওয়ানডে অলরাউন্ড এর শ্রেষ্ঠত্ব হারালেন সাকিব

অনেকদিন ধরে ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ের ১ম স্থানটি নিজের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। তবে এবার সেই জায়গাটিতে এসেছে রদবদল।

সাকিব আল হাসানকে টপকে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মত অলরাউন্ডার র্যাংকিংয়ে নাম্বার ওয়ান স্থানটি নিজের দখলে নিয়েছেন সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খান। আইসিসির প্রকাশিত নতুন রেটিং অনুযায়ী রশিদ সাকিব থেকে এগিয়ে আছেন ১২ রেটিং পয়েন্ট।

মূলত আঙ্গুলের ইঞ্জুরির কারনে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ মাঠে নামতে না পারায় জায়গা হারিয়েছেন সাকিব। ম্যাচ দুটি খেললে হয়তো রেটিং বেড়ে ভাল একটি জায়গায় অবস্থান করার সুযোগ থাকতো বাংলাদেশী এই পোস্টারবয়ের জন্য।

এই মুহুর্তে ৩৫৩ রেটিং নিয়ে রশিদ খান এর অবস্থান ১ নাম্বার। আর ১২ রেটিং কম নিয়ে ৩৪১ রেটিং নিয়ে ২য় স্থানে সাকিব।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular