অনেকদিন হলো মঞ্চে দেখা নেই নগর বাউল জেমসের। তবে, করোনা আর লকডাউনে দীর্ঘ বিরতি শেষে আবারও দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি।
আগামী ১২ নভেম্বর মঞ্চে দেখা যাবে জেমসকে। ‘নভেম্বর রেইন’ নামে একটি কনসার্টের আয়োজন করেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কনসার্টে অংশ নিতে জেমসের সঙ্গে আলোচনা চূড়ান্ত। ওই কনসার্টে জেমসসহ অংশ নেবে বাংলাদেশের জনপ্রিয় ৮টি ব্যান্ড। এর মধ্যে- আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ।
১২ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে বেলা ৩নটা থেকে শুরু হবে কনসার্টটি।
ব্র্যান্ডমিথ কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টে যোগ দেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে। টিকিটের দাম কত শিগগিরই জানা যাবে।
