আশুলিয়া প্রেসক্লাবের সভাপতিকে অব্যাহতি শিরোনাম সংবাদের প্রতিবাদ

মোঃমনির মন্ডল, আশুলিয়া: সম্প্রতি কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন অনলাইন নিইজ পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতিকে অব্যাহতি শিরোনাম সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহীদুল্লাহ মুন্সী ও সন্মানিত সদস্য বৃন্দরা।

প্রতিবাদ পত্রে তারা বলেন, সন্মানিত নির্বাচিত সভাপতির বিরুদ্ধে ওই শিরোনামে বিভিন্ন অভিযোগ এনে যে সংবাদ ছাপা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। ওই শিরোনামের প্রকাশিত সংবাদে যে সকল তথ্য প্রকাশ করেছে তা সত্য নয় এবং আমি জড়িত নই। আমাকে ও আশুলিয়া প্রেসক্লাবকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেও প্রতিপন্ন এবং মান সন্মান ক্ষুন্ন করার জন্য একটি স্বার্থন্বেশী পক্ষ মিথ্যা, বানোয়াট, তথ্য প্রকাশ করে। আমি ও সন্মানিত সদস্যরা এই প্রকাশীত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই ।

উল্লেখ থাকে, একটি স্বার্থন্বেশী পক্ষদ্বয় তাদের ব্যক্তি স্বার্থে আশুলিয়া প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী, বিভিন্ন অপকর্ম, অসামাজিক কর্মকান্ড করে আসছিলো। এমতাবকস্থায় আমি সন্মানিত সভাপতি ওই সকল অপরাধ কর্মকান্ড সমর্থন না করায় ও বাধা প্রধান করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং প্রেসক্লাবের সদস্যদেরকে ভুল বুঝিয়ে ও তলবী সভা করার কথা বলে রাস্তা, দোকানে, বাজারে এমনকি বাড়ি বাড়ি গিয়ে সাধা কাগজে গন স্বাক্ষর নেয়। ওই ভুয়া গন স্বাক্ষরের জের ধরে গত ১৮ মার্চ আশুলিয়া প্রেসক্লাব ভবনে একটি সাধারন সভা হয়েছে বলে সদস্যদের মাঝে মিথ্যা প্রতারনার আশ্রয় নিয়েছে। অথচ কবে, কখন এই সভা হয়েছে কোন সদস্যই অবগত নহে বলে প্রমানিত হয়েছে। ওই মিথ্যাচার ও প্রতারকদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন সদস্য। -নিবেদক,

মো: শহীদুল্লাহ মুন্সী (সভাপতি আশুলিয়া প্রেসক্লাব) ও সন্মানীত সদস্য বৃন্দ জরুরী বিজ্ঞপ্তী এতদ্বারা আশুলিয়া থানার সর্বসাধারণ জনগনকে জানানো যাচ্ছে যে আশুলিয়া পেসক্লাবের সভাপতি মো: শহিদুল্লাহ মুন্সীকে নিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন অনলাইন নিইজ পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত যে সকল তথ্য প্রকাশ করেছে তা সত্য নয় ।

এ সকল বিষয়াদী নিয়ে আপনারা বিভ্রান্ত হনে না। তিনি একজন সৎ, নির্ভিক, পরিস্কার সংঘঠক, সাহসী কলম সৈনিক বটে। তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সৎ ও নিষ্ঠার সাথে পালন করবেন এতে কোন সন্দেহ নেই।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর