Homeখেলাধুলাইসরায়েলি ক্লাবকে ‘সেভেন আপ’ দিলো মেসি-নেইমার-এমবাপ্পেরা

লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে একসঙ্গে জ্বলে উঠলে কী হতে পারে, সেটাই দেখল ম্যাকাবি খাইফা। ইসরায়েলি ক্লাবটিকে ৭-২ গোলে হারিয়েছে পিএসজি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে পার্ক দেস প্রিন্সেসে পিএসজির পক্ষে জোড়া গোল করেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। একটি করে গোল পান নেইমার ও কার্লোস সোলার। খাইফার হয়ে দুইটি গোলই করেন আবদৌলায়ে সেক।

জিতলেই পিএসজির শেষ ষোলোর টিকেট নিশ্চিত। এমন সমীকরণে খেলতে নেমে আক্রমণত্রয়ী শুরু থেকে কাঁপন ধরিয়ে দেয় খাইফার রক্ষণে। শেষ পর্যন্ত আধিপত্য করে দাপুটে জয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় ওঠে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।

‘এইচ’ গ্রুপের আরেক ম্যাচে রোমাঞ্চ তৈরি করেও পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে জিততে পারেনি জুভেন্টাস। ৪-৩ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে তুরিনের বুড়িদের। অপরদিকে এই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে বেনফিকা।

মেসি-এমবাপে-নেইমার ঝলকে শেষ ষোলোয় পিএসজি
মেসি-এমবাপে-নেইমার ঝলকে শেষ ষোলোয় পিএসজি

পাঁচ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে বেনফিকা। তিনে ও চারে থাকা জুভেন্টাস ও ম্যাকাবি খাইফার পয়েন্ট সমান ৩।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর