নিউজ টাঙ্গাইল ডেস্ক: বিএনপির মধ্যে ঐক্য না থাকায় বিএনপি এখন লাইফ সাপোর্টে আছে। আসলে বিএনপির জন্ম অগণতান্ত্রিক। তারা গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শনিবার সকালে রাজধানীতে তার সরকারি বাসভবনে এক সাংবাদিক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। গণতন্ত্রকে ধ্বংস করেছিল বিএনপি। ৭ নভেম্বর সৈনিক, সেনা কর্মকর্তা হত্যা দিবস। আজকের দিনটি কালো দিন। এ দিনটি পালনই প্রমাণ করে বিএনপি ক্ষমতা দখলের রাজনীতি করে।
মন্ত্রীবলেন, বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করলেও মূলত এই দিনটি সৈনিক হত্যা দিবস। বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী। জিয়াউর রহমান এই দিনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন বলে জানান তিনি।
