Homeদেশের খবরকটিয়াদীতে হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন

কটিয়াদীতে হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন

আতিকুর রহমান কাযিন,কিশোরগঞ্জ প্রতিনিধি, নিউজ টাঙ্গাইলঃ-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকতারুন নেছা হতদরিদ্রদের মাঝে চাল-ডাল ও আলু নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। রোববার সকালে উপজেলার ধূলদিয়া ইউনিয়নের দরিদ্র এসব মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কোনো পূর্ব তালিকা অনুযায়ী নয়, যারা এখন সবচেয়ে সংকটে আছে তাদের কাছেই সহায়তা যাচ্ছে। এসময় ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল মোট ১৭ কেজি করে খাদ্য সামগ্রী ৩০ জন হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুর রহমান, ধূলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular