শনিবার, জুন ২৭, ২০২৬
Homeদেশের খবরকপালে এক চোখ নিয়ে ছাগল ছানার জন্ম!

কপালে এক চোখ নিয়ে ছাগল ছানার জন্ম!

নওগাঁর ধামইরহাটে কপালে ১টি চোখ নিয়ে বিচিত্র এক ছাগল ছানার জন্ম হয়েছে। এ খবর নিমিষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই ছানাটিকে একনজরে দেখার জন্য স্থানীয়রা ভীড় করেন।

শুক্রবার সন্ধার আগ মুহূর্তে উপজেলা ১নম্বর ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রামরামপুর কুমারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকার কৃষক মতিয়ার হোসেনের ছেলে মো. কাওসার হোসেনের বাড়িতে তার গৃহপালিত একটি ছাগল ঘটনার দিন পরপর ২টি বাচ্চা প্রসব করে। এর মধ্যে একটি বাচ্চা স্বাভাবিক জন্ম নিলেও অপর একটি কালো রঙের বাচ্চা কপালের মাঝখানে একটি বড় আকারের চোখ নিয়ে জন্মগ্রহণ করে।

এ বিষয়ে পরিবারের সদস্য আহসান হাবীব জানান, বাচ্চার জন্মের পরে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা একনজরে বাচ্চাটিকে দেখার জন্য ভীড় জমান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাচ্চাটির অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular