শুক্রবার, মে ৮, ২০২৬
Homeদেশের খবরকরোনাভাইরাস মোকাবেলায় আশুলিয়ায় কর্মহীনদের মাঝে  যুবলীগ নেতা জাহাঙ্গীরের খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস মোকাবেলায় আশুলিয়ায় কর্মহীনদের মাঝে  যুবলীগ নেতা জাহাঙ্গীরের খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ মনির মন্ডল নিজেস্ব প্রতিবেদক,সাভারঃ আশুলিয়ায় চাল, ডাল নিয়ে কর্মহীনদের দরজায় যুবলীগের নেতা জাহাঙ্গীর।

প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় দেশের সবচেয়ে জনবহুল আশুলিয়ার বাংলাবাজারের হত দরিদ্রের পাশে দাড়ালেন স্থানীয় ইয়ারপুর ইউপির যুবলীগের সাবেক সহ সভাপতি নেতা জাহাঙ্গীর। ব্যক্তি উদ্যোগে কর্মহীন হত দরিদ্রের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু ও তেল নিয়ে তাদের বাড়িতে পৌছে দেন তিনি।

সোমবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযন্ত প্রতিদিন এই বিতরণ কাযক্রম চলবে বলেও জানানো হয়।এসময় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াঁজ ও ৫০০ মি:লি: সরিষার তেলসহ লবন ১ কেজি সাবান ১টা প্রদান করেন।

ইয়ারপুর ইউপির যুবলীগের সাবেক সহ সভাপতি নেতা জাহাঙ্গীর জানান, সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছেন ও সামাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তিনি। বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয়, রফিকুল ইসলাম কেশা, আজিবর মন্ডল, রসুল আলী, আমিরুল পলান, খালেক পলান, রাজিব পলান, আমজাদ পলান, বাপ্পি, মনির সরকার, মোতালেব, খোকাসহ প্রমুখ ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular