রবিবার, আগস্ট ৩০, ২০২৬
Homeদেশের খবরকরোনায় আক্রান্ত গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

করোনায় আক্রান্ত গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন। এই খবরটি তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেন।

তিনি ফেসবুক স্ট্যাটাসে জানান, “আমার করোনা ভাইরাস টেস্ট পজিটিভ আসছে।আলহামদুলিল্লাহ শারীরিক ভাবে সুস্থ আছি তবে স্বাভাবিকের তুলনায় শরীর কিছুটা দুর্বল।সকলের কাছে দোয়া চাই”।

জাহিদুল আলম রবিন শারীরিকভাবে সবল আছেন এবং গাজীপুর বাসীর কাছে দোয়া চেয়েছেন।

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসাইন জানান, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, রাজপথের সহযোদ্ধা মো. জাহিদুল আলম রবিন করোনা কালীন ক্রান্তিলগ্নে মানুষের সেবা করতে গিয়ে নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

আমি তার দ্রুত সুস্থতা কামনা করি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন, এবং আবার মানুষের সেবা করার সুযোগ দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular