বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকাউলজানী ইউনিয়ন আ. লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় নজরুলকে ফুলেল শুভেচ্ছা

কাউলজানী ইউনিয়ন আ. লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় নজরুলকে ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক:টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার সকালে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক হুমায়ূন কবির, বেলায়েত হোসেন, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মানিক, আলেকজান্ডার মিয়া আজাদ, মোশারফ হোসেন, লিটন মিয়া প্রমুখসহ অত্র বিদ্যায়লয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular